মালদা

বার বার প্রচার চালানোর পর আবারও শীত মরশুমে জেলায় শুরু হয়েছে আফিম চাষ

আফিম চাষ নিয়ে প্রচার চালানোর পর আবারও শীত মরশুমে শুরু হয়েছে আফিম চাষ। মালদার কালিয়াচক বৈষ্ণবনগর ইংরেজবাজার সহ বেশ কয়েকটি এলাকায় চলছে রমরমিয়ে এই চাষ। তবে এবার প্রকাশ্যে নয় গোপন ভাবে ফসলের আড়ালে আবার কোথায় সড়ক থেকে ভেতরে এই চাষ করা হচ্ছে। 
               
        প্রসঙ্গত, ২০১৫—১৬সালে প্রকাশ্যেই জাতীয় সড়ক রাজ্য সড়কের ধারে পুলিশের নাকের ডগায় রমরমিয়ে শুরু হয় আফিম চাষ। যাতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বিভিন্ন রাজনৈতিক দল গ্রাম প্রধান সহ একাধিকদের নাম জড়িয়ে পরে।  যা নিয়ে সেই সময় মাননীয়া মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। এরপরেই পুলিশ প্রশাসন নরে চরে বসে। এরপর থেকে এই বেআইনী আফিম চাষ বন্ধ করতে প্রচার শুরু করে। এমনকি এই চাষ বন্ধে একাধীক বার মালদার কালিয়াচক, বৈষ্ণবনগর সহ আফিম চাষ কবলিত এলাকায় প্রচার শুরু করে প্রশাসন। এমনকি গ্রামে হুলিয়া জারি করা হয় এই চাষ করলে গ্রামের প্রধান সহ এর সঙ্গে জরিত জমি মালিকের জেল ও জরিমানা হতেই পারে। শুরু হয় ড্রোন দিয়ে নজরদারি। ঢাক ঢোল পিটিয়ে এই প্রচার করা হলে ২০১৭ সালে সেই চাষ কিছুটা কম হলেও। ২০১৮ সালে তা আবার মাথা চারা দিয়ে উঠেছে। এই শুরু হয়েছে জেলা প্রশাসনের মাথা ব্যাথা। ইতিমধ্যে জেলার বেশ কয়েকশো বিঘায় এই চাষ শুরু হয়েছে। 
             

        যদিও গোটা ঘটনা নিয়ে জেলা শাসক কৌশিক ভট্টাচার্য জানান, ঘটনাটি আমরা খবর নিয়ে দেখছি। তবে যদি এই চাষ করা হয়ে থাকে তাদের বিরুদ্ধে আইননত ব্যবস্থা নেওয়া হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/9SMdsNKsSMI